করোনায় গেদু মিয়া'র হাল

লেখক - আরফানুর রহমান নয়ন

গেদু মিয়া
জনাব গেদু মিয়া করোনার সাথে ছলনা করিয়া,

বাসা হইতে বাহির হইয়া দুনিয়া ঘুরিয়া বেড়ায়।

করোনার সহিত এহেন মসকারা মানিয়া লইতে পারেনি করোনা,

তাই তো করোনা সুযোগ বুঝিয়া দূর্যোগ সৃষ্টি করিলো
গেদু মিয়ার কায়ার সলিলে।

গেদু মিয়া বুঝিতে পারে লুকোচুরির কর্মফল,

এবার চাহে ক্ষমা করজোড়ে দু’হাত পাতিয়া উপর।

করোনা কহে রঙের লুকোচুরি, চলোনা আরেকটু খেলিতে যাই।

আহা! বুঝেনি গেদু মিয়া কিসেতে ভাল;

কিসেতে মন্দ সুস্থ থাকিতে দুনিয়ায়।

Comments