ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়াহ বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে পুরস্কারপ্রাপ্ত, শায়খুল হাদীস,বাহরুল উলুম, বায়তুশ শরফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব ইন্তেকাল
করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার দুপুরে ঢাকার আনোয়ারখান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নি:স্বাস
ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
তাঁর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেন, পীর সাহেবের
ভাগিনা আবু জাহেদ মো. সাদেক। তিনি বলেন, আনোয়ারখান
মডার্ণ হাসপাতালের করোনা ইউনিটে দুপুর দুইটায় বাহরুল উলুম, বায়তুশ শরফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব শেষ
নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মরদেহ চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরীয়া বোর্ডের চেয়ারম্যান, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বাহরুল উলুম, বায়তুশ শরফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব কে গত১৮ই
মে রাত সাড়ে তিনটায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্ত্তি করা হয়। পরে রাত ৮টায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা নিয়ে যাওয়া হয়।
দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
তাঁর ইন্তেকালের খবরে চট্টগ্রামসহ সারাদেশে ভক্তকূলের মাঝে শোকের ছায়া নেমে নেমে
এসেছে।

Comments
Post a Comment