আমি আমার মতই আছি
লেখক : আরফানুর রহমান নয়ন
আমি হাঁটছি অজানা পথে
উদ্দেশ্য নেই কিছু
তুমি নও তো এই পথের
তুমি নিওনা আমার পিছু
আমার চোখের দুরত্ব জুড়ে
অদেখা এক সীমানা
আমি নইতো ভাবুক কবি
আমি আমাকেই আজো বুঝিনা
তোমার মনে রঙ্গিন ঝড়
বুকে জড়ানো আবেগ অল্পে
আমি তো ইচ্ছে মনের রাজা
আমি নেই তো কারো গল্পে
ঘরের শব্দ কোথাও পাই
হয়তো আপন মায়ার টান
তবু ভুলে মায়ার বেড়াজাল
আমি তো মুক্ত পথিক প্রাণ
বয়স যাচ্ছে নাকি বেড়ে
আমি হচ্ছি তবে বুড়া
বয়স বাড়ে কেবা করে
আমি নইতো আজো জোড়া
আমার জ্ঞান বুদ্ধি নাকি কম
আমার মাঝে নেইকো জিম্মাদারি
আমি আগেও ছিলাম এমন
এখনো আছি তেমনি আনাড়ি
আমি আমার মতই ছিলাম
আমি আমার মতই বাঁচি
তোমরা তোমাদের মতই থাকো
আমি আমার মতই আছি
লেখক : আরফানুর রহমান নয়ন
আমি হাঁটছি অজানা পথে
উদ্দেশ্য নেই কিছু
তুমি নও তো এই পথের
তুমি নিওনা আমার পিছু
আমার চোখের দুরত্ব জুড়ে
অদেখা এক সীমানা
আমি নইতো ভাবুক কবি
আমি আমাকেই আজো বুঝিনা
তোমার মনে রঙ্গিন ঝড়
বুকে জড়ানো আবেগ অল্পে
আমি তো ইচ্ছে মনের রাজা
আমি নেই তো কারো গল্পে
ঘরের শব্দ কোথাও পাই
হয়তো আপন মায়ার টান
তবু ভুলে মায়ার বেড়াজাল
আমি তো মুক্ত পথিক প্রাণ
বয়স যাচ্ছে নাকি বেড়ে
আমি হচ্ছি তবে বুড়া
বয়স বাড়ে কেবা করে
আমি নইতো আজো জোড়া
আমার জ্ঞান বুদ্ধি নাকি কম
আমার মাঝে নেইকো জিম্মাদারি
আমি আগেও ছিলাম এমন
এখনো আছি তেমনি আনাড়ি
আমি আমার মতই ছিলাম
আমি আমার মতই বাঁচি
তোমরা তোমাদের মতই থাকো
আমি আমার মতই আছি

Comments
Post a Comment