চলে গেলেন ভারতীয় অভিনেতা ইরফান খান

ভারতীয় অভিনেতা "ইরফান খান"
চলে গেলেন আজ।

কেবল একজন অভিনেতার অভিনয় দেখব বলে একটা সিনেমা দেখা,  এরম অভিনেতা এক ইরফান খান  আর নওয়াজুদ্দীন সিদ্দিকী ছাড়া আমার মতে আর নেই হিন্দি ছবির জগতে।

ইরফানের অভিনীত পান সিং তোমার, লাঞ্চবক্স, মকবুল,  পিকু...  কত সিনেমার নাম বলব!

ভারতীয় চলচ্চিত্রে এ যুগের গুটিকয় প্রতিভাবান অভিনেতার ভেতর নিসন্দেহে প্রথম তিন জনের একজন তিনি, আমার খুব প্রিয় অভিনেতা ইরফান খান মারা গেলেন আজ।

'I trust, I surrendered',  নিজের সাথে এভাবেই বোঝাপড়া করে দু বছর কর্কট রোগের সাথে যুদ্ধ করে মাত্র ৫৩ বছর বয়সে চলে যেতে হল তাকে।

আলবেয়ার কাম্যু'র লেখার মত একরকমের অস্তিত্ববাদী নির্বিকারত্ব নিয়ে খুব অনায়াসে বাঘা বাঘা সব চরিত্রকে কাবু করা এই প্রতিভাবান মানুষটি এমনই এক অভিনেতা ছিলেন যাকে  আলাদা করে ক্যামেরায় উপস্থাপন করার প্রয়োজন হত  না। ক্যামেরা ভীড়ের ভেতরেও তাকে খুঁজে পেত যেন।

 তার শেষ সিনেমা বোধয়, ' আংরেজি মিডিয়াম'।

একই সাথে অল্টারনেটিভ, অফ বিট ধারার ও বক্সফিস কাঁপানো বলিউডি হলিউডি সিনেমার গুনী এ অভিনেতার নতুন আর ছবি দেখতে পাবোনা।

Comments