কবিতা - একদিন পথ ছেড়ে আইলে নামবো/ সুন্দর এক স্বপ্ন দেখবো লেখক - আরফানুর রহমান নয়ন



একদিন পথ ছেড়ে আইলে নামবো,
পাকা ধানের পরশ নেবো,
জমিনের বুকে কান পেতে,
তার হৃদয়ের গল্প শুনবো।

কেমন করে বুকের ঘরে?
চারা গাছটি বড় করে?
ফসলের উৎস কোথা হতে?
কেমন করে তা ধারন করে?

আমি চাই শিখতে একটু,
কেমন করে এমন করে?
কত মুখে হাসি ফোটে।
কত ঘরে উল্লাস উঠে!

উৎসবের এক আমেজ জাগে!
পৃথিবীর সব সুখ,
যেনো ঐ জমিনের বুকে।

এমন সুখের উল্লাসেতে,
কষ্ট নামে দাদন ঘিরে,
মহাজন নামের নাম গুলো-
সব, উৎকণ্ঠা হৃদয় জুড়ে।

যাদের কষ্টে অন্ন জোটে,
তাদের কষ্টে বুক না ফাটে।
যাদের কোন নেই পরিশ্রম,
তারাই দেখি সফল অর্থে।

আর কত কাল জমিনের ঐ
নিরিহ মানুষ বিরহ ঘুচবে?

একদিন ঐ পিচঢালা পথ-
ছেড়ে,আইলে হেঁটে মানুষ চিনবে।।
কে মহাজন, কে দাদন
সব গুলো হঠাও আগে।

আল্লাহ্ তায়ালার এই অনুগ্রহ
শুকরিয়া করি প্রতিটি নিশ্বাসে,
তিনিই শ্রেষ্ঠ তিনিই মহান,
তিনিই আমাদের বিশ্বাসে।

একদিন পথ ছেড়ে আইলে নেমে,
সুন্দর এক স্বপ্ন দেখবো।

Comments