কবিতা - তোর বোকারাম

লেখক - আরফানুর রহমান নয়ন



গল্প কন্যা!
আমি ছিলেম তোর বোকারাম।
তোর সনে জমে উঠেনি জীবনের নব্য গল্প,
পাখির মত পেখম মেলে উড়ে গেলি অন্য আকাশে,
আমি অভাবী মনিব তাই খাঁচায় বন্দি করে রাখতে পারিনি তোকে;
তুই স্বপ্ন সাজাতে লোভের তাড়নায় আজ অন্যের খাঁচায় বন্দি,
জানি!
আমার গল্পের চতুঃকোষে বেদনা ছিল এক অলিখিত গল্প,
বোকারাম হয়ে বিশ্বাসের খাতায় লিখেছি তোর নাম,
তোর গায়ে সেঁটেছিলেম অপ্সরীর তকমা,
আমার নিয়তি আর তুই নিষ্ঠুর এক পাষাণমূর্তির ছদ্মনাম।
তবুও আমি বোকারাম!
তোর জন্যে ঘুনে ধরা ভালোবাসায় গুনি প্রতিক্ষার প্রহর,অতপর
শেষ নিশ্বাসে ঘুনে ধরা ভালোবাসার শিরোনাম।
গল্প কন্যা !
আমি ছিলেম তোর বোকারাম।

Comments