তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী এবার বোয়ালখালীতে কর্মহীন মানুষের মাঝে তুলে দিলেন উপহার।

প্রতিবেদক - আরফানুর রহমান নয়ন



শহর কিংবা গ্রামে তিনি মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন সকলের তরে।
তৃণমূল এনডিএম এর চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  স্বতন্ত্র হাতি মার্কা মেয়র পদপ্রার্থী খোকন চৌধুরী।



শহরের পাশাপাশি গ্রামেও তিনি সহযোগিতা করছেন সমান ভাবে।
বোয়ালখালী উত্তর ভূর্ষি রতনপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব এর সামনে করোনা ভাইরাস এর কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে উপহার সামগ্রী তুলে দিয়েছেন তৃণমূল এনডিএম এর চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন  এর স্বতন্ত্র হাতি মার্কা মেয়র পদপ্রার্থী খোকন চৌধুরী।

এসময় তিনি বলেন : মানুষের জন্য মানুষ, সে গ্রামের হোক কিংবা শহরের।
আমি অতীতে যেমন মানুষের জন্য ছিলাম, সেভাবেই সব সময় মানুষের পাশে থাকবো।

Comments