শিরোনাম: ক্রোধ


লেখক:ইমরান ফারুকী
**********************
গীতিকার,সুরকার, ও কবি ইমরান ফারুকী

ক্রোধ জাগায় বিদ্বেষের নীলাভ আভা,

উদ্দীপ্ত হিংস্রতার লেলিহান
সুপ্ত অনুভূতি ক্ষীয়মান,

বিমর্ষতায় পর্যবসিত
মানবিক মূল্যবোধ পরাহত,
যেন অবিকল বিমূর্ত,

অষ্টভূজা প্রাণীর ক্ষিপ্ততা
অকারণ হুংকারের বহ্নিশিখা,

রূঢ় ব্যাকুলতা প্রতি মুহূর্ত
ধ্বংস লীলায় মত্ত।।

ক্রোধে বিরাজমান
অস্থির চিত্তে হানাহানি,
মননশীল চিন্তাধারার অবনমন
আক্ষরিক অর্থে।

নেই শ্রদ্ধা বা ক্ষুন্ন হওয়া,
গন্তব্যহীন প্রকম্পিত অভিযাত্রা
যেন রণক্ষেত্রের উম্মাদন।
বিপন্নের পথে ধাবিত
সামাজিক ও মানবিক বোধোদয়,

নিষ্ক্রিয়তায় পতিত হয়
মস্তিষ্কের সাবলীল ক্রিয়া,

ক্রোধে জাগ্রত করে
বিকৃত আকার চিন্তা চেতনা
বিলোপ ঘটে সৃজনশীলতা
মানব বিবেকের আলোকবর্তিকা।।

Comments