ইদের আগে দেশের সকল মসজিদে আর্থিক সহায়তা পাঠাবেন প্রধানমন্ত্রী

Add caption

ঈদের আগে দেশের সকল মসজিদে আর্থিক সহায়তা পাঠানো হবে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আরও সাত হাজার কওমি মাদরাসায় ঈদের আগে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সরাসরি নগদ অর্থ প্রেরণ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী।

মাননীয় প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে সকল মসজিদে ইমাম -? মুয়াজ্জিনরা আছেন,মসজিদে রমজান মাসে অনেক বেশি মানুষ আসেন।
 তারাবির নামাজে অনেকে দান করেন। এতে মসজিদের ভালো ইনকাম হয়। আমি খোঁজ নিচ্ছি, এখনও অনেক মসজিদ কমিটি ও বিত্তশালীরা দান করে যাচ্ছেন-এ খবর আমি জানি। তারপরও সরকারের একটা দায়িত্ব আছে। আমি ইতোমধ্যে একটি তালিকা করতে বলে দিয়েছি। সব মসজিদে রমজান-ঈদ উপলক্ষে আর্থিক সহায়তা দেব।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের প্রতিটি এলাকার সব জায়গায় কষ্ট দূর করা। আমি সেটাই চাই। আমাদের এত মানুষ আমরা হয়তো বেশি দিতে পারবো না। কিন্তু কিঞ্চিত পরিমাণ দিতে পারি। কেউ যেন বঞ্চিত না হয় সে চিন্তা করেই আমরা এ পদক্ষেপগুলো নিচ্ছি।’

আরও সাত হাজার কওমি মাদরাসায় ঈদের আগে আর্থিক সহায়তা দেয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অনেক মাদরাসা আছে যেখানে এতিমখানা রয়েছে। যাদের কোথাও যাওয়ার জায়গা নেই। তারা খুব কষ্টের মধ্যে ছিল। তাদের কথা চিন্ত করে ইতোমধ্যে ছয় হাজার ৮৬৫টি কওমি মাদরাসায় আর্থিক সহায়তা দিয়েছি। যার আর্থিক পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। দ্বিতীয় পর্যায় আরও সাত হাজার কওমি মাদরাসায় ঈদের আগে আর্থিক সহায়তা প্রদান করার পদক্ষেপ নিয়েছি।’

Comments