কবিতা - অনুভূতির নাম করোনা লেখিকা - শাম্মী তুলতুল





করোনা প্রতিনিয়ত বে-নামাজীকে অনুভব করিয়ে দেয় আজানের ধ্বনি
বুঝিয়ে দেয় ইবাদতের শক্তি।

গাড়ি-বাড়ি দিয়ে আজ হবে না কাজ,
আমলই হবে তোমার একমাত্রই অহংকারের সর্বোচ্চ তাজ।

করোনা প্রতিনিয়ত শেখাছে শিষ্টাচার মেনে চলার উপলব্ধি,
মানুষকে জানান দিচ্ছে জীবন থমকে যেতে সময় লাগে না মুহূর্তই।
থেমে যাবে হুট করে নিঃশ্বাসের গতি।

মাটিতে পা ফেলেছেন সব মেনে অনেকেই,
আপনারাও ফেলুন সৃষ্টিকর্তার কাছে মাথা নত করে।

তবে হ্যাঁ মরতে হবে এটি যেমন সত্যি,
লড়ে যেতে হবে এটাও সত্যি।

Comments