স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ইফতার সামগ্রী বিতরণ করলেন পথচারীদের মাঝে

ইফতার সামগ্রী বিতরণকালে  

১৬ মে (শনিবার) দুপুরে চট্টগ্রাম নগরীর ঈদগাহ কাঁচা রাস্তা এয়াকুব আলী স্কুল এর সামনের ফটকে মুল সড়কের উপর আলহাজ্ব এয়াকুব আলী স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সাধারণ নিম্ন আয়ের মানুষ গুলো এই লক-ডাউনে অসহায় দিন যাপন করছে।
তাদের মুখে অল্প আহার তুলে দেয়ার প্রয়াশে এগিয়ে এসেছে আলহাজ্ব এয়াকুব আলী স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।

এসময় ৩০০ জন সাধারণ নিম্ন আয়ের মানুষ, রিক্সা চালক,অসহায় ভাসমান মানুষ ও প্রতিবন্ধী সহ পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসব ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন আলহাজ্ব এয়াকুব আলী স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি বোরহান উদ্দীন ফরহাদ,সাধারন সম্পাদক ইয়াসিন শামস,সিনিয়র সহ-সভাপতি আহমেদ তন্ময়, সহ-সভাপতি জোবায়ের উদ্দীন শ্যামল, সহ-সভাপতি সোহেল ভূইয়া, সহ-সভাপতি মোঃ সিয়াম, রিফাত,রকি,আহিদ প্রান্ত, রিয়াজ,ইরফান,বাপ্পি,রিশাত প্রমুখ।

Comments