TEAM স্বপ্নের উদ্যেগে "রমযানের এক বেলা ইফতার"


TEAM স্বপ্নের উদ্যেগে "রমযানের এক বেলা ইফতার"

TEAM স্বপ্ন তাদের মাত্র সাড়ে তিন মাসের পথ চলায় তাদের দ্বিতীয় ইভেন্ট " রমযানের এক বেলা ইফতার " সফল ভাবে সম্পন্ন করেছে ।

দেশের এই ভয়াবহ দুর্যোগময় অবস্থায় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস । যথাযথ  সামাজিক দুরুত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে TEAM স্বপ্নের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের সহায়তায়  ঈদগাঁ রামপুর এলাকায় বিভিন্ন স্থানে গরীব অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে ।

 এই নবীনদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। TEAM স্বপ্ন জানে স্বপ্ন দেখতে, স্বপ্ন দেখাতে এবং সেই স্বপ্ন পূরণের চেষ্টায় সদা নিয়োজিত এর প্রতিটি সদস্য ।

এই দুর্যোময় অবস্থায় আমরা একে অপরের পাশে এসে দাঁড়ায় । সুস্থ থাকি ভালো থাকি ।

Comments