কবিতা - কবিগুরু বাংলার অহংকার

লেখক - ইমরান ফারুকী

ভূমিষ্ঠের পর শতাব্দীর প্রস্থান

তবুও অমলিন!অম্লান!আবহমানকাল,

আলোকিত!আলোড়িত!আলোচনীয়!

বাংলা সাহিত্য অঙ্গনে উৎকর্ষতার ধারক,

ভাব জগতে চির ভাস্করময়।

তেজস্বী কবি,বিশ্বের বিস্ময়!

নব দিগন্তে রক্তিম সূর্য উদয়ন্তে,

ধ্রুপদী বাংলা সাহিত্যের পরিমন্ডলে

বর্ণিল আভার মনোরাজ্যে

অলোকিক দ্যুতির প্রজ্জ্বলন ঘটে

জোঁড়াসাঁকোর ঠাকুর পরিবারে,

বাঙালির গৌরব ও অহংকার

মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের,

জন্মই আজন্ম সার্থক!

কতার্থ বাঙালি,মহির্মান্বিত বাঙালি।।

Comments