কবিতা - বিবর্ণ প্রকৃতি

ইমরান ফারুকী

বিবর্ণ!বিবর্ণ!বিবর্ণ!
প্রকৃতির অপরূপ শোভা!
ধ্বংসযজ্ঞে নিমগ্ন পরিবেশ বিপন্নকারী।

অবিরত গলছে বরফ উত্তর মেরুর
হিমালয়ের হিমবাহ সহ এন্টার্কটিকার
বাড়ছে উচ্চতা সমুদ্রপৃষ্ঠের।

প্রকৃতির বিপক্ষতা মানবের নির্দয়তা
বায়ুমন্ডলে বহমান কার্বনের তীব্রমাত্রা।

পরিবেশবান্ধবহীন নগরায়ন,শিল্পায়ন
অর্থনৈতিক সম্পদ হুমকির সম্মুখীন।

বিজ্ঞান ও প্রযুক্তির অপপ্রয়োগে
বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন
ভারসাম্যহীনতায় আবির্ভূত উষ্ণায়ন।

স্বদর্পে প্রকৃতির বৈরীভাব ধারণ
মানবসৃষ্ট অপকর্মের প্রতিদান
প্রাকৃতিক দূর্যোগের সংকটকাল বহমান,
সাইক্লোন,দাবানল,জলাবদ্ধতা
বাড়ছে পাহাড় ধ্বস,খরা ও বন্যা।

মানুষ্য ও জীব বৈচিত্ৰ্যের সুরক্ষায়,
“দীপ্ত প্রতিজ্ঞায় পরিবেশকে রক্ষা করি
 বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি”

Comments