কবিতা - বাংলার নববর্ষ

কবি - ইমরান ফারুকী




তাপদাহ চৈত্রের অন্তিম মুহূর্তে
বৈশাখ উন্মেষিত নব দিগন্তে,

অনাবৃত হৃদয় পুলকিত,শিহরিত
পরমানন্দে বাতায়ন সুবাসিত,

প্রভাতের আম্রকাননে মুকুলের সৌরভ
অতীতের মলিনতা বিসর্জিত করে
ঋতুচক্রের পালা বদলে,পুণ্যস্নানে
বাংলার ঘরে ঘরে বর্ষবরণে
বৈশাখ আসে নবরূপে।

দিন রাত মাস বছর গড়িয়ে
আসে বাঙালীর উৎসবের দিন,

জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে
নিমগ্ন লোকজ প্রাণের উৎসবে
ধূসর প্রকৃতির বৈশাখী বৃষ্টির প্রতিক্ষা
বহমান উন্মুক্ত হিন্দোলিত হাওয়া

হঠাৎ মেঘের গর্জনে বর্ষণে
সমূদ্দুরের উত্তাল তরঙ্গে
জ্যোতির্ময় নববর্তার সমারহে
বর্ণিল বৈশাখের আগমন ঘটে।

ভুলে যাই দুঃখ বেদনা
শাদা  মেঘের আড়ালে
চলে নিলাভ আলোর খেলা,

নুপুরের ঝংকারে বাঁশির সুরে
রঙে রঙে বর্ষবরণে মিলন মেলা।

বাংলা ঢোলের নবতালে
নব জীবনের দ্বার উম্মোচিত করে
হৃদয় জাগে দোলা
হাটে ঘাটে মাঠে বসে
উৎসব মত্ত বৈশাখী মেলা।

Comments