জামশেদ শামীম আসছে ‘জীবন তরী’ নিয়ে


জামশেদ শামীমের ‘জীবন তরী’ 


"জীবন তরী" রোমান্টিক ঘরানার মিউজিক্যাল ফিল্মটি খুব শিঘ্রই আসছে এম আর বেষ্ট মিডিয়া ইউটিউব চ্যানেলে।
পূবাইলে শাহিনের বাড়ির বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে নতুন এই মিউজিক্যাল ফিল্মটি। রেজা মাহমুদ এর সুর ও সঙ্গীতে, রিপন মাহমুদ এর কথায়, গানটিতে কন্ঠ দিয়েছেন হাবীব খান।
এতে মডেল হয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় ব্যস্ত অভিনেতা জামশেদ শামীম ও ইসরাত বৃষ্টি। রোমান্টিক গল্পে নির্মিত মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন জী স্বাধীন।
মিউজিক্যাল ফিল্মটি নিয়ে মডেল ও অভিনেতা জামশেদ শামীম বলেন, পরিচালক জী স্বাধীন খুব ভাল কাজ করেন। ইসরাত বৃষ্টির সাথে কাজ করেও ভালো লেগেছে। আশা করছি মিউজিক ভিডিওটি সবাই পছন্দ করবে।
এ প্রসঙ্গে নির্মাতা জী স্বাধীন বলেন, আমরা মিউজিক্যাল ফিল্মটি সুন্দর ভাবে পূবাইলের শাহিনের বাড়ীর বিভিন্ন লোকেশনে দৃশ্য ধারন শেষ করেছি। আশা করি এটি দর্শকদের ভাল লাগবে।
মডেল ও অভিনেত্রী ইসরাত বৃষ্টি বলেন, গানে গল্পের রসায়নটা ভাল ছিল। পরিচালক জী স্বাধীন ভাই কাজটা ধরে ধরে চেষ্টা করেছেন। পরিচালক জী স্বাধীন ভাই ও জামশেদ শামীম ভাইয়ের সাথে এটি আমার প্রথম কাজ। জীবন তরী গানটিতে নিজেকে বিভিন্ন ভাবে উপস্থাপন করেছি।
জানা যায়, খুব শীঘ্রই এম আর বেষ্ট মিডিয়া ইউটিউব চ্যানেলে মিউজিক্যাল ফিল্মটি অবমুক্ত করবেন।

Comments