১৬ টি শর্তে চট্টগ্রামের বিনোদন স্পট গুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক।
বুধবার (১৯ আগষ্ট) চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধে গঠিত চট্টগ্রাম জেলা কমিটির সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন এই সিদ্ধান্ত জানান।
সভায়, আগামী শনিবার (২২ আগষ্ট) থেকে নগরীর বিনোদন স্পট গুলো ১৬ টি শর্তে খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
এই বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক জানান, আমরা ১৬ টি শর্ত দিয়ে আগামী শনিবার থেকে বিনোদন স্পট গুলো উন্মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে শর্ত গুলো অবশ্যই মানতে হবে। অন্যথায় কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এআরএন৯০/আরএন

Comments
Post a Comment