মাঝে মাঝে জীবনের কিছু গল্প থাকে যা কখনো নিজের কাছে ছাড়া অন্যের কাছে প্রকাশ করা যায়না। পরিবারে একমাত্র  ছেলে হলে তার উপর কতটা দায়িত্ব থাকে সেটি ও সন্তান ছাড়া অন্য কেউ সেই কষ্ট অনুভব করতে পারেনা। আবার পিতার অনুপস্থিতি কতটা নির্মম হয় বাস্তবিক জীবনে সেটি বুঝা কতটা দুঃসাধ্য তা যে এই জীবন পার করে সেই বুঝে একমাত্র।


জীবনের প্রতিটি মুহুর্ত যেনো কাটে এক একটি অন্যরকম ঘোরে। ভাল না লাগলেও ভাল লাগাতে হয় মনের বিরুদ্ধে।  নিজ ইচ্ছের মূল্য এখানে শুধুই বালুকণা। তবু জীবন চলে যাচ্ছে জীবনের নিয়মে। একটি আবেগের মাঝেই পার করতে হয় জীবনের প্রতিটি মুহুর্ত। 

তবুও এরই নাম নাকি জীবন।

Comments